• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

বিনোদন ডেস্ক    ১৭ আগস্ট ২০২৫, ১০:৩০ এ.এম.
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা-ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পাশাপাশি স্বামীর দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। 

শনিবার (১৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে ফারুকীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে তথ্য দেন তিশা। তিনি লিখেন, “মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই দোয়া করবেন তার জন্য।”

জানা গেছে, 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' কিউরেশন সংক্রান্ত একটি কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) পাঁচ দিনের সরকারি সফরে কক্সবাজারে গিয়েছিলেন উপদেষ্টা ফারুকী। তার সঙ্গে সফরে ছিলেন একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তারাও।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফারুকীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে এবং প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। অতিরিক্ত কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানিশূন্যতার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান তিনি।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে বিমানবাহিনীর একটি মেডিকেল হেলিকপ্টারে করে ফারুকীকে ঢাকায় আনা হয়।

উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম ইলহাম নুসরাত ফারুকী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদে নুসরাত জাহান
প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদে নুসরাত জাহান
মনোনয়ন ফরম নিয়ে যা বললেন দিলরুবা খান
সংরক্ষিত নারী আসন মনোনয়ন ফরম নিয়ে যা বললেন দিলরুবা খান
বাস্তব জীবন নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা
বাস্তব জীবন নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা