• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

প্রথমবার টেলিভিশনে কালজয়ী শবনম

বিনোদন ডেস্ক    ১৬ আগস্ট ২০২৫, ০২:১৬ পি.এম.
উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শবনম-ছবি সংগৃহীত

বাংলা ও উর্দু ভাষার ১৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শবনম। সেই ‘রূপনগরের রাজকন্যা’ খ্যাত এই নায়িকার জন্মদিন ১৭ আগস্ট। এ বিশেষ দিনকে সামনে রেখে, দীর্ঘ অভিনয়জীবনের পর এবারই প্রথম টেলিভিশনের পর্দায় অতিথি হিসেবে হাজির হচ্ছেন তিনি।

মাত্র ১৫ বছর বয়সে, ১৯৬১ সালে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে তার রূপালি পর্দায় অভিষেক ঘটে। এর আগে, তিনি এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে একজন নৃত্যশিল্পী হিসেবে প্রথমবার সিনেমায় কাজ করেন।

পরের বছর, ১৯৬২ সালে, উর্দু ভাষার ছবি ‘চান্দা’তে অভিনয় করে তৎকালীন পাকিস্তানে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরপর একটানা তিন দশক ধরে-ষাট, সত্তর ও আশির দশকে-নায়িকা হিসেবে রাজত্ব করেছেন উপমহাদেশের চলচ্চিত্রে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে: আমার সংসার, কখনো আসেনি, চোর, জোয়ার ভাটা, জুলি, নবারুণ, নাচঘর, নাচের পুতুল, সন্ধি, রাজধানীর বুকে, সহধর্মিণী সহ আরও বহু স্মরণীয় কাজ।

সর্বশেষ তিনি ১৯৯৯ সালে কাজী হায়াত পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয় করেন।

অভিনয় জীবনের এই দীর্ঘ সফল পথচলার পর এবারই প্রথম টেলিভিশনের কোনো অনুষ্ঠানে সরাসরি অংশ নিচ্ছেন শবনম। তার ৮০তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আই-তে প্রচারিত হবে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।

সাংবাদিক আবদুর রহমান-এর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৭ আগস্ট রাত ৮টা ২৫ মিনিটে, চ্যানেল আই-তে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি