• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই

কোম্পানীগঞ্জে লুট করা পাথর মিললো মাটির নিচে

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ১১:৩৬ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৫ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব পাথর মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। দিনব্যাপী অভিযানে জেলার বিভিন্ন স্থানে আরও ৪৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। গত দুই দিনের অভিযানে মোট প্রায় এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। 

উদ্ধারকৃত পাথরের মধ্যে ৫০ শতাংশ ইতোমধ্যে সাদাপাথর এলাকায় পুনরায় ফেলে দেওয়া হয়েছে, এবং বাকি পাথর পুনরায় ফেলার কাজ চলমান রয়েছে।

শুক্রবার রাতে সিলেট জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সহকারী কমিশনার (গোপনীয় শাখা ও মিডিয়া সেল) মো. মাসুদ রানা জানান, বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত এক লাখ ঘনফুটেরও বেশি পাথর জব্দ করা হয়েছে, যা পুনরায় সাদাপাথর এলাকায় ফেলা হচ্ছে।

পাথর লুটকারীরা অভিনব কৌশলে মাটির নিচে পাথর লুকিয়ে রাখছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়। এর মধ্যে ৭টি ট্রাকে করে পাথর সাদাপাথরে ফিরিয়ে দেওয়া হয়েছে, এবং আরও আনুমানিক ৫ হাজার ঘনফুট পাথর জব্দ রয়েছে, যেগুলোও পর্যটন এলাকায় ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির জানান, কলাবাড়ির কিছু ক্রাশার মালিক মাটি খুঁড়ে পাথর মজুত করে রেখেছিলেন। অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। শনিবার বাকি জব্দকৃত পাথরও সাদাপাথরে ফেরত পাঠানো হবে বলে তিনি জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
পূর্বধলায় বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৩
পূর্বধলায় বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৩
ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড
ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড