• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় বাড়ছে বায়ুদূষণ, বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক    ১৬ আগস্ট ২০২৫, ১১:২২ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস হয়ে উঠছে আরও দূষিত ও স্বাস্থ্যহানিকর। চলতি বছরে কয়েকদিন বাতাসের মান মাঝারি থাকলেও, শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার জানায়, শনিবার সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৩, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়েছে।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা, যার একিউআই স্কোর ছিল ১৮৩- এটি ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৫৯ এবং তৃতীয় স্থানে ভারতের দিল্লি, যার স্কোর ১৫১।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২