• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

উৎসবমুখর নির্বাচন দেখতে চান ফারুক ই আজম

  চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ১০:০৫ পি.এম.
শেয়ার করুন 0
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ছবি-সংগৃহীত
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ছবি-সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ‘সাংঘাতিক রকমের উৎসবমুখর’ দেখতে চান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সভায় তিনি বলেন, “অনেকে নির্বাচনের কথা বলছে। অনিবার্যভাবে নির্বাচন হবে। আমরা একটা সাংঘাতিক রকমের উৎসবমুখর নির্বাচন দেখতে চাই। সব মানুষ সম্মিলিতভাবে ভোট দিয়ে নির্বাচনকে সফল করবে। ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিলে দেশে জনগণের মালিকানা নিশ্চিত করতে পারে।

ছাত্র-গণঅভ্যুত্থানের বর্ষপূতির দিন ৫ অগাস্ট আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের তারিখ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এরপর নির্বাচন কমিশনের প্রস্তুতি আরও গতি পেয়েছে। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা বলেছে নির্বাচন কমিশন।

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সরকারের প্রতিশ্রুতি তুলে ধরে উপদেষ্টা বলেন, সেরকম একটা সন্ধিক্ষণের দিকে জাতি এগিয়ে যাচ্ছে। আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। অন্যের মতের প্রতি যেন আমরা সম্মান জানাতে পারি। কোন অবস্থাতেই যেন আমরা এই সুযোগটা না হারাই। আমাদের উঠে দাঁড়াতে হলে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে এটা প্রয়োজন।

উপদেষ্টার মতে, এটা একটা যুদ্ধের মত পরিস্থিতি। আমরা যেমন একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি। এখনও সেরকম একটা সময় অতিক্রম করছি। আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি।

সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দীন আহমেদ এর স্মরণ সভায় বক্তব্য রাখছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক।

তিনি বলেন, যুদ্ধ পরবর্তী বাংলাদেশ আমাদের কারোই মন মত বাংলাদেশ হয়নি। যুদ্ধকালীন সময়ে এটা অনেকেই আমরা ধারণা করতে পেরেছিলাম যে যুদ্ধ পরবর্তী সময়ে হয়ত আমাদের আরো দীর্ঘ সময় অধিকার অর্জনের সংগ্রামে ব্যপ্ত থাকতে হবে।”

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত স্মরণ সভায় জিয়াউদ্দীন আহমেদের জীবনের নানান বিষয় ও মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আলোকপাত করেন মুক্তিযোদ্ধারা ও পরিবারের সদস্যরা।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর