• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয়পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে : নুর

নিজস্ব প্রতিবেদক    ১৫ আগস্ট ২০২৫, ০৯:০৫ পি.এম.
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টিসহ আওয়ামী দোসর অন্য দলগুলোকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির আস্ফালন এখনও আমরা দেখতে পাচ্ছি। অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতীয়পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে তিনি এ দাবি জানান।

এসময় ভিপি নুর বলেন, ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও তাদের দোসরদের আস্ফালন এখনো দেখা যায়। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদের একটি ছিল জাতীয় পার্টি। 

সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। এছাড়াও কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে: নাহিদ ইসলাম
বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে: নাহিদ ইসলাম
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
মব সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে না
জাগপা: মব সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে না