• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বাঁশখালীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ০৭:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা


চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাহার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (১৫ আগষ্ট) বিকালে বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিয়া'র নেতৃত্বে ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন এর সঞ্চালনায় মিয়ার বাজারস্থ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে একই সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব এস এম শহীদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব নুর মোহাম্মদ, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, নুর হোসেন, ফারুক, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর, যুগ্ম আহবায়ক ফোরকান, যুগ্ম আহবায়ক জাকের হোসেন,  পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আল মুবিন, পৌরসভা ওলামা দলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, পৌরসভা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যুগ্ম আহবায়ক মোস্তফা, হাজী মোহাম্মদ আলী, পৌরসভা যুবদলের সদস্য আইয়ুব আলী, আলাউদ্দিন বাচ্চু, হামিদ, নাহিদুল ইসলাম, ফারুক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ নেজাম উদ্দীন চৌধুরী, সদস্য হারুন, ১নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি আমির হোসেন কোম্পানি, ৫নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি ফাহিম, যুগ্ম আহবায়ক জুনাইন, পৌরসভা ছাত্রদল নেতা জাকের, রাশেদ, সাইফুল, জাহেদ, জুবায়ের (১), জুবায়ের (২), নেজাম, সাকের, জিসান, ফাহিমসহ পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, শ্রমিকদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ