• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

১৫ আগস্টের গণভোজ খেতে গিয়ে মাদারীপুরে আটক ৩

মাদারীপুর প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে গণভোজ চলাকালে তিন নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১২ টার দিকে মাদারীপুর পৌর এলাকার ইটেরপুল থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠু, সদস্য মিন্টু খান ও বাদল শিকদার।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বঙ্গব্ন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বা‌র্ষিকী‌ উপলক্ষে  শুক্রবার  জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠুর বাড়িতে দোয়া ও গণভোজনের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে সেখানে গণভোজ খাওয়া অবস্থায় তিন জনকে আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেখানে নিষিদ্ধ সেখানে তারা কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে তাদের সেখান থেকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার