• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক    ১৫ আগস্ট ২০২৫, ০১:১১ পি.এম.
ঢালিউড অভিনেতা জায়েদ খান ও ব্যান্ড তারকা জেমস: সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগেই তিনি দেশ ছাড়েন এবং ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফেরেননি। বর্তমানে তিনি আমেরিকায় বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি মিশিগানে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান, যেখানে তার সঙ্গে ছিলেন দেশের কিংবদন্তি ব্যান্ডশিল্পী জেমস। পুরো শো জুড়েই দুই তারকাকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। সেই অভিজ্ঞতা নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জায়েদ খান।

জায়েদ লিখেছেন,  আপনার (জেমস) সঙ্গে আড্ডা দিতে দিতে সময় কখন যে চলে যায়, টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ ও ভালো রাখুন-এই দোয়া সবসময় করি।’

শোতে আরও অংশ নেন জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভিন এবং ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক শুভ কামাল বলেন, ‘জায়েদ খান ভাই থাকলে যে কোনো আড্ডা জমে যায়। গুরুও (জেমস) তাকে বেশ পছন্দ করেছেন। তারা অনেকক্ষণ চুটিয়ে আড্ডা দিয়েছেন। এমনকি মজা করে জেমস ভাই জানতে চেয়েছেন-জায়েদ ভাইয়ের হাফ প্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কেনা!’

শুভ আরও জানান, জায়েদ খান তাকে বলেছেন, ‘দেখেছেন, গুরু (জেমস) আমাকে যেমনভাবে আদর করেন, তেমন করে আর কোনো শিল্পীকে দেখিনি। উনি আমাকে খুব আপন করে নিয়েছেন।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি