• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

দুদক সংস্কার আইন প্রণয়ন প্রক্রিয়া চলছে : আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০৮:৩০ পি.এম.
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সংগৃহীত ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনের প্রস্তাবনা আগামী এক থেকে দুই মাসের মধ্যে আইনে রূপান্তরের কাজ চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

আইন উপদেষ্টা বলেন, “দুদক সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আইন প্রণয়নের কাজ চলছে। আশা করছি, এক থেকে দুই মাসের মধ্যেই প্রস্তাবনাগুলো আইনে রূপ পাবে।”

তিনি আরও জানান, এ বিষয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

দুদক সংস্কারের মাধ্যমে সংস্থাটির কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবনায় অভিযোগ তদন্তের সময়সীমা নির্ধারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী
সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সিইজিআইএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: পানিসম্পদমন্ত্রী
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সিইজিআইএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: পানিসম্পদমন্ত্রী
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য