• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

নেত্রকোণায় সেচ কার্যালয়ের ছাঁদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ০৭:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা জেলা সেচ কার্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙার সময় ছাঁদ ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে জেলা শহরের নাগড়া এলাকায় বিএডিসি ফার্মে সেচ পরিত্যাক্ত ভবন এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন-সদর উপজেলার পলাশহাটি গ্রামের দ্বীপু মিয়া, হলুদআটি গ্রামের হান্নান মিয়া এবং আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা সেচ কার্যালয়ের পুরাতন ভবনটি ভাঙার কাজ চলছিল। হঠাৎ ভবনের ছাদের একটি বড় অংশ ধসে পড়ে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

‎নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

‎এদিকে খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তে প্রশাসন একটি কমিটি গঠন করবে বলে জানা গেছে।

 ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ