• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রোপাগান্ডা প্রতিরোধে সাইবার জগতে কাজ করতে হবে-মির্জা ফখরুল

   ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পি.এম.

লন্ডন প্রতি‌নি‌ধি

দেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমন্ডলে যে সব মিথ্যা, অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি প্রোপাগান্ডার উদাহরণ তুলে ধরে বলেন, ‘৫ আগস্টের পরে ভারত থেকে প্রচার করা হলো যে, বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো। কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেনি বলে আমি মনে করি।’

বিএনপি মহাসচিব বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্টে চার জন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে। তার মানে এখানেও আমরা ব্যর্থ হয়েছি। আমরা সঠিক চিত্রটা তাদের কাছে পৌঁছাতে পারিনি। এই জায়গাটায় আমাদের সজাগ এবং সতর্ক হতে হবে।

যুক্তরাজ্য বিএনপিকে একটি স্যোশাল মিডিয়া সেল গঠন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্য-প্রযুক্তিতে পারদর্শী অনেকে আছে, যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে চায়। তাদের সঙ্গে যোগসাজশ করে আপনাদের সাইবার জগতের যুদ্ধ জোরালো করতে হবে। রাষ্ট্র ব্যাবস্থার ও কাঠামোর পরিবর্তনের জন্য আমরা ৩১ দফা দিয়েছি। এই ৩১ দফাটা একটা ম্যাগনাকার্টা। এটা হচ্ছে নতুন সৃষ্টি নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা রোডম্যাপ। সবার কাছে এই ৩১ দফা তুলে ধরার আহবান জানাচ্ছি।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ