• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ভারতের দরদ আ. লীগের জন্য’

   ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতের কোনও দরদ নাই; দরদ শেখ হাসিনার ও আওয়ামী লীগের জন্য।   

বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ভারত বলছে, দেশে নাকি হিন্দুদের দমন-পীড়ন করা হচ্ছে। তাই যদি হতো, তাহলে দেশে শান্তিপূর্ণভাবে দূর্গাপুজা অনুষ্ঠিত হতে পারতো না। দেশে হিন্দুরা অনেক ভালো আছে। গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপেই সেটা উঠে এসেছে।’

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনকে ভারত এখনও মেনে নিতে পারেনি। তাই তারা এখন নানাভাবে ষড়যন্ত্র করছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বৈঠক হয়। ভারতকে আমরা একটা কথাই বলতে চাই, দেশের এই পরিবর্তন মেনে নিন। বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে, তাকে আপনারা সমর্থন করুন। শেখ হাসিনাকে আর প্রশ্রয় দেবেন না, এ দেশের মাটিতেই তার বিচার হবে।’

তিনি বলেন, ‘দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য। তাকে বিপন্ন করতে দেবো না। স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজনে আবার হাতিয়ার তুলে নেবো।’

সমাবেশে আরও ছিলেন– জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ