• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে : দুদু

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০১:২৭ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় মেনে নিয়েছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবেই অতিক্রম না করে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, গত তিনটা নির্বাচনে শেখ হাসিনা গণতন্ত্রকে কবরস্থ করেছে। তিনি শুধু গণতন্ত্রকে কবরস্থ করেছেন তা নয় তিনি এখন গণহত্যাকারী। তিনি আমাদের ছেলেমেয়েদেরকে হত্যা করেছেন। অর্থাৎ গণহত্যার বিচার এবং পাচার হওয়া টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে মনে করব তারা স্বৈচারকারকে ফিরিয়ে আনতে চাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির