• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আশুলিয়ায় ২৫ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

   ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পি.এম.

সাভার প্রতিনিধি

শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে আশুলিয়ার অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ/ ঢাকা পোস্ট

সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট-এর পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ করার দাবিতে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১১ ডিসেম্বর) শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে আশুলিয়ার অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে

শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। তারা ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি জানিয়েছেন। অন্যথায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, বার্ষিক ইনক্রিমেন্ট-এর পরিমাণ বাড়ানোর দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

তবে স্টারলিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া হামিম গ্রুপ, শারমিন, মেডলার, আল-মুসলিম, নেক্সট কালেকশনসহ অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেপ্তার
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেপ্তার
পঞ্চগড়ে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালন
পঞ্চগড়ে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালন
চার মাস ধরে স্থবির শালবাহান ইউনিয়ন পরিষদের কার্যক্রম
চেয়ারম্যান-ইউএন দ্বন্দ্ব চার মাস ধরে স্থবির শালবাহান ইউনিয়ন পরিষদের কার্যক্রম