• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বিনিয়োগ ছাড়া অর্থনীতিকে টেকসই করা যাবে না : আমির খসরু

নিজস্ব প্রতিবেদক    ১৩ আগস্ট ২০২৫, ০২:৪৭ পি.এম.
বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতিকে টেকসই করা যাবে না। আমরা সকলে মিলে সেই কাজটা করতে যাচ্ছি, সেই প্রস্তুতি নিচ্ছি। আগামীর বাংলাদেশের জন্য দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ও ক্যাপিটাল মার্কেটকে ঊর্ধ্ব পর্যায়ে নিয়ে যেতে হবে। ক্যাপিটাল মার্কেট ব্যতিত আসলে লং টাইম ফাইন্যান্সিং সম্ভব না।

বুধবার (১৩ আগস্ট) বনানী সেরাটন হোটেলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সামিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে। ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত।

এ সময় তিনি বলেন, টাকা না ছাপিয়ে, ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই। শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে