• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ০৭:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার সকালে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন এনসিপির যুব সংগঠন যুবশক্তির সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

পাটওয়ারী বলেন, “বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না”।

এরপর উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শুনেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়- আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে”।

“আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, সংস্কার কাজ শেষ না করে যদি নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় একটা নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে”, যোগ করেন মি. পাটওয়ারী।

গত বছরের জুলাই অগাস্টের আহত নিহতদের পরিবারের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, “অনেক বাচ্চাকে দেখেছি, এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি। তাদের মুখে কোন ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। যে চোখের ভাষা ছিল অশ্রু”।

সংস্কারের প্রয়োজনীয় তুলে ধরে পাটওয়ারী বলেন, “বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কী ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কী ছিল”?

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে