• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ড. ইউনূসের সরকার হাসিনার পরামর্শে চলছে: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি    ১২ আগস্ট ২০২৫, ০৪:৪১ পি.এম.
ঝিনাইদহ এক আলোচনা সভায় গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, চলমান সংস্কার প্রক্রিয়া, খুনিদের বিচার এবং দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের সরকার শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে। এভাবে চলতে থাকলে মুজিববাদ ও ফ্যাসিবাদ বিলোপ হবে না বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে ‘কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং একটি সফল গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, “চুনোপুটি নয়, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামাল ও শামীম ওসমানদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। প্রয়োজনে আরও ট্রাইব্যুনাল বসাতে হবে, টাকা না থাকলে জনগণই দেবে।”

এনসিপিকে সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া দল আখ্যা দিয়ে তিনি বলেন, “টিআইবি প্রধানও তাদের ‘কিংস পার্টি’ বলেছেন। এনসিপি সমর্থিত দুই উপদেষ্টা সরকারে থেকেও সমালোচনা করছেন, যা ভণ্ডামির শামিল।”

রাশেদ খান অভিযোগ করেন, প্রত্যেক উপদেষ্টা দুর্নীতিতে জড়িত, ডিসি নিয়োগসহ বিভিন্ন খাতে অনিয়ম চলছে, আর বিএনপি-জামায়াতপন্থী তকমা পাওয়া অনেক আমলা এখনো বঞ্চিত। শহীদদের তালিকায় নিহতের সংখ্যা পরিবর্তন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি গণঅভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বলেন, “মাঠে না থাকলে আওয়ামী লীগ মাঠ দখল করে অরাজকতা সৃষ্টি করবে। ১৪ দল ও জাতীয় পার্টিও নির্বাচনের ছুতোয় সক্রিয় হবে—তাদেরও প্রতিহত করতে হবে।”

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে দলীয় ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে