• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

এসআইকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১২ আগস্ট ২০২৫, ০৩:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে জখম করেছে নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত ১৮ জনকে গ্রেপ্তার ও হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুপিয়ে জখম করা এসআই হলেন আবু সাঈদ ওরফে রানা। তিনি বন্দর থানার উপপরিদর্শক। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১২ আগস্ট) বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, রাতে ইশান মিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগে কর্মীরা ঝটিকা মিছিল বের করেছে খবর পেয়ে বন্দর থানা পুলিশের চার থেকে পাঁচজনের একটি দল সেখানে গিয়েছিল। পুলিশ দেখে ১০-১২ যুবক তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন তাকে কুপিয়ে জখম করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নগর পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজন রাতে ঝটিকা মিছিল বের করায় তাদের ধরতে পুলিশ অভিযানে গিয়েছিল। সেখানে এক এসআইকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি মো. আফতাব উদ্দিন বলেন, সোমবার রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এসআই আবু সাঈদকে। ঘটনার পরপর পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে হামলায় অংশগ্রহণকারী ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ