• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মায়ের সঙ্গে প্রথমবার বিজ্ঞাপনে আইরা

বিনোদন ডেস্ক    ১২ আগস্ট ২০২৫, ০১:১৬ পি.এম.
ছবি-রশিদ মিথিলা-আইরা তেহরীম খান

তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান এবার শোবিজে পা রাখলেন। বাবা-মায়ের পথ ধরে তার শুরুটা হলো একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্র দিয়ে, যেখানে মায়ের সঙ্গেই পর্দায় হাজির হয়েছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পিপলু আর খান। 

এটি মা-মেয়েকে কেন্দ্র করে নির্মিত একটি কনসেপ্টচিত্র। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘নির্মাতা দলের প্রস্তাবটি শুনে ভালো লাগে। কারণ গল্পটি আমাদের বাস্তব সম্পর্কের মতো-মা-মেয়ে এবং একসঙ্গে সেরা বন্ধু।’

মেয়ে আইরার প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে মিথিলা জানান,  গল্পটা শুনেই আইরা আগ্রহ প্রকাশ করে। যদিও এটি বিজ্ঞাপনচিত্র, তবুও অভিনয়ের জায়গা ছিল। অডিশনে ভালো করেছিল, তবে শুরুতে একটু নার্ভাস ছিল। 

শুটিং প্রসঙ্গে মিথিলা বলেন, ‘মেয়ের সঙ্গে প্রথমবার কাজ করলেও আমার জন্য ব্যাপারটি সহজ ছিল। তবে আইরার জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল, কারণ সারাদিন শুটিং করার অভিজ্ঞতা তার নেই। তবে টিমের সহযোগিতায় সে ভালোভাবে কাজটি শেষ করতে পেরেছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ