• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সামাজিক অবক্ষয় দুর করতে যুবকদের সামাজিক কর্মকান্ডে উৎসাহিত করতে হবে: বিএনপি নেতা আব্দুস সালাম


প্রকাশ:  ৬ নভেম্বর ২০২৪, ০২:০৩ এ.এম.
শেয়ার করুন 0
ভিওডিবাংলার ছবি।
ভিওডিবাংলার ছবি।

রাজধানীর ভাটারায় “চেতনায় বাংলাদেশ” সামাজিক সংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ঢাকার সাবেক ডেপুটি মেয়র এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসম্পাদক তহিরুল ইসলাম তুহিন এবং সভাপতিত্ত্ব করেন সংগঠনটির কার্যকরী সভাপতি বাবর আলী বাবু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদ এবং  সহ সাংগঠনিক সম্পাদক আসিফ ইমামসহ অন্যরা।

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুস সালাম বলেন, সমাজিক অবক্ষয় বাড়ছে, তাই অবক্ষয় দুর করতে যুবকদের সামাজিক কর্মকান্ডে উৎসাহিত করতে হবে।

তরুন যুবকরাই আগামী দিনের রাষ্ট্রের কান্ডারী উল্লেখ করে, চেতনায় বাংলাদেশ সংগঠনটির কর্মকান্ড সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান এই বিএনপি নেতা। সংগঠনের সাবির্ক সাফল্য কামনা করে সব ধরনের সহযোগীতার আশ্বাসও দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।

“চেতনায় বাংলাদেশ” সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছেন  ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর। “চেতনায় বাংলাদেশ” একটি সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটির মুল উদ্যেশ্য হলো সমাজিক উন্নয়নে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করা।

ভিওডিবাংলা ডেস্ক


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর