• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ

বিনোদন ডেস্ক    ১১ আগস্ট ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয়ের পর এখন রীতিমতো বড় পর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। সর্বশেষ গত ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘ইনসাফ’। সেখানে নায়িকা হিসেবে ব্যাপক নজর কেড়েছেন দর্শকের মাঝে।

তবে শুধু বাংলা সিনেমাই নয়, ওপার বাংলার সিনেমাতেও অভিষেক হয়েছে মিষ্টি হাসির এই অভিনেত্রীর। তবে শুধু অভিনয়েই নয়, সাদামাটা সাজ ও ন্যাচারাল লুকের জন্য ভক্তদের পছন্দের একজন এই ফারিণ। তবে এতেই সীমাবদ্ধ নেই তার সৌন্দর্যতার! পশ্চিমা পোশাকেও সমান মোহনীয় এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে তাসনিয়া ফারিণের বেশ কিছু ছবি ভাইরাল। সেখানে দেখা যায়, ওয়েস্টার্ন আউটফিটে ফারিণ যেন হয়ে উঠেছেন পুরোদমে একজন গ্ল্যামার গার্ল! কালো সিকুইন সজ্জিত ক্রপ টপ ও হাইওয়েস্ট বটমে নিজেকে সাজিয়েছেন ফারিণ।

এছাড়াও এই লুকের সঙ্গে তার মেকআপ, অর্নামেন্টস ও বাড়িয়ে দেয় তার সৌন্দর্য, নান্দনিকতা। একপাশে স্টাইল করা সিকুইনের ঝলমলে শ্রাগ, কানে সাদা পাথরের ঝুলন্ত দুল, মাথার ওপরে রাখা কালো চশমা। 

ফারিণের নতুন এই গ্ল্যামারের ছবি দেখে মুগ্ধ তার ভক্তরা; মন্তব্যঘরে প্রশংসা, ভালোবাসাও ছড়িয়েছেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি