• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএমপির সাবেক উপকমিশনার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ০৯:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কাজী মনিরুজ্জামান (বর্তমানে রংপুর রেঞ্জ পুলিশের কার্যালয়ে সংযুক্ত) গত বছরের ২৫ নভেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যা ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারা অনুযায়ী অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধ।

এ অভিযোগে চাকরিবিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ২৫ নভেম্বর থেকে তাকে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি খোরপোশ ভাতা পাবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসন্ন নির্বাচন উপলক্ষে বিটিভিতে দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের স্লট বরাদ্দ
আসন্ন নির্বাচন উপলক্ষে বিটিভিতে দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের স্লট বরাদ্দ
শব্দদূষণ রোধে হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
রিজওয়ানা হাসান শব্দদূষণ রোধে হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
স্বৈরতন্ত্র ঠেকাতে গণভোটে জুলাই সনদ প্রয়োজন: আলী রীয়াজ
স্বৈরতন্ত্র ঠেকাতে গণভোটে জুলাই সনদ প্রয়োজন: আলী রীয়াজ