• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি

মাদারীপুর প্রতিনিধি    ১০ আগস্ট ২০২৫, ০৬:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় একই এলাকার ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখ (৫০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন হলেন পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকার আলতা মাতুব্বরের ছেলে ইসরাফিল মাতুব্বর (৪০) এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরি-ডাকাতি রোধে পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় নিয়মিত পাহারা দিয়ে থাকে স্থানীয় যুবসমাজ। শনিবার মধ্যরাতে ওই এলাকায় তিন যুবকের সন্দেহজনক চলাফেরা দেখে পাহারাদাররা ধাওয়া করে তাদের আটক করেন এবং গণপিটুনি দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা জাকির শেখের দু’চোখ উৎপাটনের চেষ্টা করে।

খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বেল্লাল হোসেন ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই হেফাজতে নেন। পরে তাদের সদর মডেল থানায় পাঠানো হয়। গুরুতর আহত জাকির শেখকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। অপর দুইজন বর্তমানে সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ