• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা যেকোনো মূল্যে ধানমন্ডি লেক রক্ষা করা হবে: ডিএসসিসি প্রশাসক জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ চলছে মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী জুলাই শহীদ-যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ কর্মসূচি নির্ধারণে শনিবার বৈঠকে বসছে বিএনপি ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার কৃষকের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যমূল্যে সীমিত থাকবে: বাণিজ্যমন্ত্রী

দেশের জনগণের সঙ্গে শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান

রাজশাহী ব্যুরো    ১০ আগস্ট ২০২৫, ০৬:৩৩ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে অধিকাংশ আসন ধানের শীষ এবং বিএনপি পাবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, শুধু সঠিকভাবে পরিচালনা করতে হবে। বিএনপি তা করবে।

রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘স্বৈরাচার এদেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা।’
 
তিনি বলেন, ‘ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।’
 
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে।’
 

এ দেশের মানুষের চিকিৎসার বিষয়ে গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের কথা বলছে অন্যান্য দল, আড়াই বছর আগেই বিএনপি সংস্কার চেয়েছে। বিএনপি দূরদর্শীতার প্রমাণ রেখেছে। আগামীতেও সেই ভাবেই লক্ষ্য নির্ধারণ করব আমরা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি।’

তিনি বলেন, ‘বিগত সরকার গুম, খুন, হত্যার রাজনীতি করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফিরিয়ে আনা।’

দেশের জনগণের সঙ্গে শিগগিরই সরাসরি দেখা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর উদ্দেশে বলেছেন, অতি শিগগির আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে, ইনশাআল্লাহ।

তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে। আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এর পরও অনেক চ্যালেঞ্জ আছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা যারা বিএনপি করি মনে রাখবেন জনগণ যাতে আমাদের ওপর আস্থা রাখেন। সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখার দায়িত্ব আপনাদের। সেই দায়িত্ব শহীদ জিয়ার প্রতিটি নেতাকর্মীর, খালেদা জিয়ার প্রতিটি নেতাকর্মীর।

তিনি আরও বলেন, এই দেশ আমাদের সকলের। এই দেশ ২০ কোটি মানুষের দেশ। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশকে মুক্ত করেছিলেন। পরিবর্তীতে ৯০-এর দশকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাসকগোষ্ঠীর আচরণে পাকিস্তানি সামরিক জান্তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: মঞ্জু
শাসকগোষ্ঠীর আচরণে পাকিস্তানি সামরিক জান্তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: মঞ্জু
ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার
ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার
শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ
শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ