বিজয় দিবসে কনসার্ট করবে 'সবার আগে বাংলাদেশ'

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপনের জন্য কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ'।
মঙ্গলবার রাজধানীর গুলশান এভিনিউয়ের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।
সংবাদ সম্মেলনে 'সবার আগে বাংলাদেশ'-এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ও সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ।







