• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
অবাধ তথ্য প্রবাহের পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য : তথ্যমন্ত্রী বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী

হারানো অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ০২:৩৬ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর হারানো/লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে । আমাদের হারানো হাতিয়ারগুলো উদ্ধার করতে আমরা একটু উদ্যোগ নিয়েছি। একটি প্রাইজ ঘোষণা করেছি। হারানো অস্ত্র সন্ধান দিতে পারলে তাদের কত টাকা দিতে দেব এটা আমরা আলোচনা করে খুব দ্রুত মিডিয়াকে জানাবো। যে খবর দিতে পারবে সে পুরস্কার পাবে।

রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। আমাদের এখন কোনো ধৈর্য নেই। আগে সমাজে কোনো খারাপ কাজ ঘটলে লোকজন ঝাপিয়ে পড়তো সেটা প্রতিহত করার জন্য। কিন্তু আজকাল সেটা খুব কমে গেছে। এখন সবাই ভিডিও করে। কোনো অপরাধ প্রতিহত করা আমাদের ঈমানী দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে কেউ এটা প্রতিহত করছে না। সবসময় সবজায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন না। গাজীপুরের ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা ঘটুক সমাজে কেউ চিন্তাও করতে পারে না। কিন্তু ঘটনাটি ঘটে গেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বেশিরভাগ আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। কিন্তু যে জীবনটা চলে গেলো সেই ক্ষতিপূরণ তো আর হবে না। সুতরাং আমরা যদি একটু ধৈর্যশীল হই তাহলে এগুলো একটু কমে।

তিনি বলেন, এ ঘটনায় অপরাধীরা যেন ভালোভাবে শাস্তি পায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু জিনিসটা খুবই দুঃখজনক। এমন ঘটনা কিন্তু জনগণেরও প্রতিহত করার কথা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই যে শেরপুরের ঘটনায় যে ভিডিও করছে, তার নানীকে মেরে ফেলা হচ্ছে কিন্তু সে দাঁড়িয়ে ভিডিও করছে আয় করার জন্য। আমাদের সমাজের কত বড় অবক্ষয় এটা। ইউটিউবের জন্য সে ভিডিও করেই যাচ্ছে। তার নাতিটা যদি চিৎকার করতো তাহলেও তো কেউ সাহায্য করতো।

তিনি বলেন, এগুলো দেশি অস্ত্র। এই অস্ত্রগুলো যারা বানাচ্ছে তাদের একটু কেয়ারফুল হতে হবে। যারা বানাচ্ছে আমরা কিন্তু তাদেরও নিয়ে আসছি। যারা এসব অস্ত্র বানায় তারা কিন্তু জানে এগুলো কারা ব্যবহার করছে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব
ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব
৫৩ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো দুই জাহাজ
৫৩ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো দুই জাহাজ
নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়: আবদুস সালাম
নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়: আবদুস সালাম