• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনুপ্রবেশকারী ঢুকানোর জিরো পারসেন্টও সুযোগ নেই বিএনপিতে : আমিনুল হক

   ৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পি.এম.
উত্তরখান থানাধীন শাহ কবির মাজার প্রাঙ্গণে থানা বিএনপি আয়োজিত এক কর্মিসভার প্রধান অতিথি : আমিনুল হক

বিএনপিতে কোনো অনুপ্রবেশকারী ঢুকানোর জিরো পারসেন্টও সুযোগ নেই বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, আপনাদের কারো হাত ধরে যদি কোন অনুপ্রবেশকারীরা সহযোগিতা পায়, আমাদের কাছে কোন ধরণের তথ্য-উপাত্তসহ প্রমাণ আসে- তাহলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না, তারা বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবেন।

সোমবার (০৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর উত্তরখান থানাধীন শাহ কবির মাজার প্রাঙ্গণে থানা বিএনপি আয়োজিত এক কর্মিসভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলে- আপনি গত ১৭ বছর ধরে যে কষ্ট করেছেন, তা এক নিমিষেই শেষ হয়ে যাবে। কিন্তু আমরা সেটা চাই না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো মূল্যে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে।

আমিনুল হক বলেন, গত বছরের ২৮ অক্টোবরের পূর্বে ও পরবর্তীতে এবং গত ৫ আগস্ট পর্যন্ত কারা রাজপথে ছিলেন, আর কারা ছিলেন না- আমরা কিন্তু সবাইকে চিনি। রাজপথে থেকে যারা সাহসী ভূমিকা রেখেছিলেন, তাদের দল থেকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। আর যারা নামেমাত্র ছিলেন, তাদের দলে কোনো স্থান নেই।

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের জন্য গত ১৭ বছর ধরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। সেই আন্দোলন-সংগ্রামের সফলতা হিসেবে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এই বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করতে গিয়ে গত ১৭ বছরে আমাদের বহু ভাইকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং অনেকে পঙ্গুত্ববরণ করে অসহায় জীবনযাপন করছেন।

কর্মশালায় বিএনপি ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিকগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিতভাবে নেতাকর্মীদের সামনে উপস্থাপন করেন দলের ঢাকা মহানগর উত্তরের এই আহ্বায়ক।

কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, বিএনপির ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশের জনগণ। সুতরাং আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগের সৃষ্টি হয়, এমন কোনো কাজ করবেন না।

উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য রফিকুল ইসলাম খানের (মেম্বার) সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বে), মো. আক্তার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজি মো. ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু।

এ ছাড়া মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ, সালাম সরকার, নুরুল হুদা ভূঁইয়া, ইব্রাহিম খলিল (সহদপ্তর), তাসলিমা রিতা, জাসাস ঢাকা মহানগর উত্তররের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, মহানগর উত্তর মহিলা দল সদস্য সচিব অ্যাড. রুনা লায়লা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শেখ ফরিদ, সদস্যসচিব মহসিন সিদ্দিকী রনি, কৃষক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরশাদুল আরিস ডল, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, ছাত্রদল মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক রাসেল বাবু, তাঁতী দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শামসুন্নাহার বেগম প্রমুখ।

মামুন/ ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ