• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শাকিব খানের স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়

বিনোদন ডেস্ক    ৯ আগস্ট ২০২৫, ০২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে যুক্তরাষ্ট্রে দেখা গেছে তার ছোট ছেলে শেহজাদ খান বীর এবং শেহজাদের মা শবনম বুবলীর সঙ্গে সময় কাটাতে। এরপর থেকেই শাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে দেশজুড়ে তৈরি হয় তোলপাড়। ভক্তদের অনেকে প্রশ্ন তোলেন-তাহলে কি অপু বিশ্বাসকে পাশে না রেখেই বুবলীর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন নায়ক?

এই গুঞ্জনের মাঝেই অপেক্ষা ছিল অপু বিশ্বাসের কোনো প্রতিক্রিয়ার, তবে এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি। শাকিবের ভক্ত ও ঘনিষ্ঠজনদের মতে, দুই ছেলের জন্যই সমানভাবে দায়িত্বশীল এই তারকা। সন্তানদের সুখ-স্বাচ্ছন্দ্য যেন ভাঙা দাম্পত্যের প্রভাব থেকে মুক্ত থাকে, সে বিষয়টি বরাবরই গুরুত্ব দিয়ে দেখেন শাকিব।

এই আবহেই আজ শনিবার  ( ৯ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়ের একটি ছবি শেয়ার করেন শাকিব খান। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘মিস ইউ পাপা’।

এই স্টোরিটি দেখে অনেকেই বুঝতে পারেন, ছোট ছেলে শেহজাদের সঙ্গেই শুধু নয়-নিজের বড় ছেলের প্রতিও রয়েছে তার গভীর ভালোবাসা ও টান। ভক্তদের একাংশ যে আশঙ্কা করছিলেন-শেহজাদকে কাছে পেয়ে হয়তো জয়কে উপেক্ষা করছেন শাকিব, এই স্টোরি যেন সেই ধারণার জবাবও দিয়ে দিল।

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। মাস খানেক ধরে তিনি সেখানে থাকলেও বড় ছেলে আব্রাম খান জয় তার সঙ্গে নেই। সেই কারণেই হয়তো আবেগঘন হয়ে পড়েছেন এই জনপ্রিয় নায়ক এবং প্রকাশ করেছেন ছেলেকে মিস করার অনুভব।

সব মিলিয়ে এটা স্পষ্ট-শাকিব খান তার দুই সন্তানের প্রতিই সমান ভালোবাসা ও দায়িত্ববোধ দেখিয়ে যাচ্ছেন, আর একজন স্নেহশীল বাবার ভূমিকাতেও ঠিক ততটাই সফল তিনি, যতটা একজন তারকা হিসেবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ