• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

পদ্মার ১ রুই-২ চিতল বিক্রি ৮৯ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি    ৯ আগস্ট ২০২৫, ১০:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মৎস্য আড়তে পদ্মা নদী থেকে ধরা একটি ১৫ কেজি ওজনের রুই মাছ সাড়ে ৪৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি, ১২ ও ৭ কেজি ওজনের দু’টি চিতল মাছ বিক্রি হয়েছে মোট ৩৯ হাজার ৩০০ টাকায়।

আজ শনিবার (৯ আগস্ট) ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে অবস্থিত মৎস্য আড়তে মাছগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি হয়। স্থানীয় জেলে নদী থেকে ধরে আনা ১৫ কেজির রুই মাছটি বিক্রির জন্য রেজাউল চালাকের আড়তে নিয়ে আসেন। উন্মুক্ত নিলামে মাছটির দর ওঠে প্রতি কেজি ৩ হাজার ৩০০ টাকা, ফলে মোট মূল্য দাঁড়ায় ৪৯ হাজার ৫০০ টাকা। মাছটি কেনেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

এ ছাড়া দেলোয়ারের আড়তে একই প্রক্রিয়ায় নিলামে তোলা হয় দু’টি চিতল মাছ-একটি ১২ কেজি ও অন্যটি ৭ কেজি ওজনের। ১২ কেজির চিতলটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে ২৮ হাজার ৮০০ টাকায় এবং ৭ কেজিরটি ১০ হাজার ৫০০ টাকায় কিনে নেন সম্রাট শাহজাহান।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘পদ্মার বড় সাইজের রুই মাছের চাহিদা অনেক বেশি। সচরাচর এত বড় রুই পাওয়া যায় না। তাই মাছগুলো কিনেছি এবং এখন বিক্রির জন্য যোগাযোগ করছি। সামান্য লাভ রেখে এগুলো বিক্রি করব।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘সম্প্রতি পদ্মা নদীতে বড় আকারের মাছ ধরা পড়ছে, যা জেলেদের জন্য অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ