• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ৯ আগস্ট ২০২৫, ১০:০১ এ.এম.
ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে ওই পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২.১৫ মিটার, যা বিপৎসীমার চেয়ে বেশি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ডালিয়ায় পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার। বর্তমানে পানি ধীরগতিতে বাড়ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা অববাহিকায় আরও ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে নদীর পানি আবারও বাড়তে পারে এবং নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো বেশি ঝুঁকিতে রয়েছে।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গের দোমোহনী ও গজলডোবা এলাকায় নদীর পানি কিছুটা কমতে দেখা গেছে। দোমোহনীতে শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ৮৫.৫৯ মিটার, যা রাত ৮টায় কমে দাঁড়ায় ৮৫.৫২ মিটারে। ১১ ঘণ্টায় সেখানে পানি কমেছে ৭ সেন্টিমিটার। একই সময়ে গজলডোবা ব্যারাজেও পানি ৫ সেন্টিমিটার কমেছে।

উজানে পানির প্রবাহ কমলেও তিস্তায় রাত ১২টা পর্যন্ত পানি কিছুটা বাড়তে পারে। এরপর তা স্থিতিশীল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন,‌ ‌‘পানি কিছুটা বেড়েছে ঠিকই, তবে এখনই বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ