• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদাবাজ-দখলবাজরা বিএনপির লোক না: দুদু

নিজস্ব প্রতিবেদক    ৮ আগস্ট ২০২৫, ০৬:৪৯ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি-সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কিছু দুষ্ট লোক আছে যারা আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত আছে- চাঁদাবাজ ও দখলবাজরা বিএনপির লোক নয়। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে।

শুক্রবার (৮ আগস্ট) বিকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে শামসুজ্জামান বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসা দেয় না। সীমান্তে অহরহ নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে। অথচ সেদেশেই গিয়ে আরামে বসবাস করছে এদেশের ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ঘরে ঘরে যেতে হবে। বিএনপি একটি ন্যায্য সরকারের প্রতিশ্রুতি দিচ্ছে- কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক পাবে তার প্রাপ্য মজুরি।

দুদু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মানবিক রাজনীতি শিখিয়েছেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের ধৈর্য, সাহসিকতা ও মানবিকতার পথ দেখিয়েছেন। আগামী সরকার হবে মানবিকতার সরকার।

/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাসকগোষ্ঠীর আচরণে পাকিস্তানি সামরিক জান্তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: মঞ্জু
শাসকগোষ্ঠীর আচরণে পাকিস্তানি সামরিক জান্তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: মঞ্জু
ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার
ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার
শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ
শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ