• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

দেশে ফিরছেন তারেক রহমান, জানা গেল সম্ভাব্য সময়

নিজস্ব প্রতিবেদক    ৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ এ.এম.
তারেক রহমান। ছবি: সংগৃহীত

চলতি বছরেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নভেম্বরের দিকে, ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরেই তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর।

গতকাল ৬ আগস্ট (বুধবার) এক বক্তব্যে হুমায়ূন কবীর জানান, নির্বাচন নিয়ে তারেক রহমানের অবস্থান জানতে গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তাঁর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নসহ রাজনৈতিক নানা বিষয়েও আলোচনা হয়।

এর আগে ১৩ জুন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আসন্ন নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল আশ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চললেও এবার তাঁর উপদেষ্টা সরাসরি বিষয়টি নিশ্চিত করলেন। একই সঙ্গে নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনাও উল্লেখ করেন তিনি।

হুমায়ূন কবীর আরও জানান,  আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মহলের বৈঠকে বাধা ছিল। এখন সে বাধা নেই, বরং অনেকেই আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের