• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আইমা বেগ জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন

বিনোদন ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সংগীত তারকা আইমা বেগ অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। ‘কোক স্টুডিও’ খ্যাত এই গায়িকা ঘরোয়া পরিবেশে কানাডায় নিকাহ সম্পন্ন করেছেন ‘রাস্তাহ’ ব্র্যান্ডের সিইও জাইন আহমেদের সঙ্গে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে এই খবর জানান দেন গায়িকা নিজেই। 

সংগীত ক্যারিয়ারে আইমা বেগ একের পর এক হিট উপহার দিয়েছেন। ‘মজাক রাত’ টিভি শো দিয়ে পরিচিতি পেলেও, মূলত সিনেমার গান দিয়েই তিনি জায়গা করে নেন কোটি শ্রোতার হৃদয়ে। ‘তিফা ইন ট্রাবল’, ‘চুপান চুপাই’, ‘লাহোর সে আগে’—সবই তার ক্যারিয়ারের মাইলফলক।

‘কাহানি শুনো’র নারী সংস্করণ গেয়ে নতুন করে আলোচনায় আসা আইমা এবার নিজের জীবনেই রচনা করলেন নতুন গল্প। দীর্ঘদিন ধরেই আইমা ও জাইনের সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছিল। ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি পোস্ট, ছুটি কাটানোর মুহূর্ত কিংবা একসঙ্গে ডিনারে দেখা—সবই ইঙ্গিত দিচ্ছিল, কিছু একটা ‘বিশেষ’ চলছে। এবার আর গুঞ্জনে থেমে থাকেননি তারা, পাকাপাকিভাবে বাঁধা পড়লেন বৈবাহিক বন্ধনে।

নিকাহ অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত। তবে সেই ঘরোয়া আয়োজনের একটি ছবি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে ইতোমধ্যেই। ছবিতে হাস্যোজ্জ্বল নবদম্পতিকে দেখা গেছে, আর ভক্তদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন দুজনই।

আইমা বেগ এর আগেও ছিলেন আলোচনায়। ২০২১ সালে অভিনেতা শাহবাজ শিগরির সঙ্গে তার বাগদানের খবর সবার মুখে মুখে ছিল। কিন্তু ২০২২ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

ভিওডি বাংলা/ এমএইচ

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ