• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

   ৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫২৯ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৯৬ জন।

রোববার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬, ঢাকা উত্তর সিটিতে ৯৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৬৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৯৩ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন।

মামুন/ ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
জনস্বাস্থ্য উন্নয়নে ফেইথ বাংলাদেশ ও ডিপিএইচআইয়ের চুক্তি
জনস্বাস্থ্য উন্নয়নে ফেইথ বাংলাদেশ ও ডিপিএইচআইয়ের চুক্তি
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু