• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনুপ্রবেশকারীদের স্থান যুবদলে হবে না : জুয়েল

   ৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পি.এম.
কর্মীসভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

 নিজস্ব প্রতিবেদক 

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ‘বিগত আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিলো, যারা ভয়ে পালিয়ে যায়নি, হামলা-মামলার শিকার হয়েছে যুবদল তাদের মূল্যায়ন করবে।’ 

অনুপ্রবেশকারীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের স্থান যুবদলে হবে না। দলের নাম ভেঙ্গে যারা অপকর্মে লিপ্ত হয়েছে তারা বিএনপির কেউ না, তারা দুর্বৃত্ত। দুর্বৃত্তায়নের আশ্রয় প্রশ্রয় যুবদলে নাই, প্রয়োজনে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

রোববার (৮ ডিসেম্বর) বাড্ডার গুপিপাড়া ঝিলপাড় মাঠে ২১ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। 

জুয়েল বলেন, কর্মীসভার মূল উদ্দেশ্য তৃণমূল নেতা-কর্মীদের সাথে আমাদের সেতুবন্ধন এর মাধ্যম সৃষ্টি করা। ৩১ দফা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ভেঙ্গে একটি সাম্য, মানবিক ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার রুপরেখা । জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

ভারত সরকারের সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকার ভারতের তাবেদারী করেছে, তারা স্বৈরাচার সরকারের উপর প্রভুত্ব কায়েম করেছিলো। তাই যখন স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ভারত বাংলাদেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 

ভারতকে হুশিয়ারি দিয়ে যুবদল নেতা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কাউকে ছাড় দিবো না। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান, মিথ্যা তথ্য দিয়ে ভারতের মিডিয়া গুলো একের পর এক অপতথ্য প্রকাশ করছে। স্বাধীনতা আমাদের রক্ত দিয়ে কেনা, বাংলাদেশের জনগণ প্রয়োজনে আরো রক্ত দিবে কিন্তু স্বাধীনতা রক্ষা করবে। 

এসময় তিনি দলের নেতাকর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান। 

সাজ্জাদুল মিরাজ বলেন, স্বৈরাচার হাসিনা সরকার আমাদের উপর দীর্ঘ ১৬ বছর শাসন-শোষণের রাজত্ব চালিয়েছে। ঐক্যের কোনো বিকল্প নাই। আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যারা ত্যাগী ছিলো জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরে তাদের বাইরে আর কারো স্থান হবে না। 

২১ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ফোরকান হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম আবুল হাসান টিটু প্রমুখ।

মামুন/ ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ