• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প, ইরান ইস্যুতে নতুন টানাপোড়েন মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জামায়াতকে হুমকি দিয়ে কাবু করা যাবে না: গোলাম পরওয়ার হাম পরিস্থিতি ভয়াবহ, শিশু মৃত্যু ২৫০ ছাড়াল গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: আইনমন্ত্রী মূল্যস্ফীতি ঠেকাতে কঠোর মুদ্রানীতি বহাল রাখবে সরকার নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩ উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর গুলশানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১

জুলাই গণঅভ্যুত্থানের দিবসে শিবগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ১২:২৯ পি.এম.

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।

বিজয় র‌্যালিটি শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

র‌্যালিতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দৌলা। বক্তব্য রাখেন  শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মবিনুর রহমান মিঞা, সদস্য শরিফুল ইসলাম শারিফ, সদস্য আবদুল মাকেক, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন অপু, একে আসগার, এরশাদ আলী বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জিন্নুর রহমান, সদস্য সচিব মতিউর রহমান লিটিল বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান কবির টুটুল, উপজেলা যুবদলের আহ্বায়ক সামসুল রহমান, ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন রিপনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট আমাদের জন্য গৌরবের দিন। এই দিনে ছাত্র-জনতার বিজয়ের মধ্য দিয়ে গণতন্ত্রের দাবিকে শক্তিশালী করা হয়েছিল। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এ দিনটি আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে পানি সম্পদ মন্ত্রীর মতবিনিময়
লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে পানি সম্পদ মন্ত্রীর মতবিনিময়
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে কারাদণ্ড
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে কারাদণ্ড