• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পি.এম.
জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার (৫ আগস্ট) গণভবনে নির্মাণাধীন এ জাদুঘর পর্যবেক্ষণ করেন তিনি।

জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহিদ এবং বিজয়ের দলিলরূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইলে টাকা, চোখে আনন্দের পানি ও ফ্যামিলি কার্ডে স্বস্তি
মোবাইলে টাকা, চোখে আনন্দের পানি ও ফ্যামিলি কার্ডে স্বস্তি
ঈদে যানজট নিরসনে ডিএসসিসিতে জরুরি সভা অনুষ্ঠিত
ঈদে যানজট নিরসনে ডিএসসিসিতে জরুরি সভা অনুষ্ঠিত
৫ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি
প্রধানমন্ত্রী তারেক রহমান: ৫ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি