• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ০৩:১০ পি.এম.
ভিওডি বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মঈন উদ্দিন-ফখরুদ্দিন, শেখ হাসিনা ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র’এর ত্রিপক্ষীয় ষড়যন্ত্রে ২০০৮ এর সমঝোতার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদি শাসন কায়েম হয়েছিল। ষড়যন্ত্রের ঐ নির্বাচন পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেটি আওয়ামীলীগের নয়, ছিল ভারতের একটি অংগসংগঠনের সরকার।

‎জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীরের মর‌্যাদা প্রদানের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জুলাই গনঅভূত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে, এক মাসের আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছে। এটি কোন রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, ছা্ত্রদের ডাকা এই আন্দোলনে রাজনৈতিকদলসহ সকল শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেছিল।

‎মঙ্গলবার সকালে জুলাই গনঅভূত্থান দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গনমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সমাবেশ শেষে একটি বর্নাঢ্য র‌্যালি উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে।

‎সমাবেশে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা শাহিনুর আলম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান, সেক্রেটারি খায়রুল ইসলাম ও সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ