• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

অভ্যুত্থান আমাদের রক্ত ও মাটিতে মিশে আছে : নওশাবা

বিনোদন ডেস্ক    ৫ আগস্ট ২০২৫, ০২:৪৮ পি.এম.
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবি: সংগৃহীত

আজ ৫ আগস্ট, ‘জুলাই বিপ্লব’-এর বর্ষপূর্তি। গত বছরের এই দিনে স্বৈরাচারী সরকারের পতন ঘটে এবং বিজয়ী হয় ছাত্র-জনতার আন্দোলন। বৈষম্যবিরোধী এই ঐতিহাসিক আন্দোলনে ছাত্র-জনতার পাশে সক্রিয়ভাবে অংশ নেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। দাবি আদায়ের লক্ষ্যে তিনিও রাজপথে ছিলেন, উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন।

এ প্রসঙ্গে কাজী নওশাবা বলেন, ‌‘সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা আশা, ভরসা ও আস্থা নিয়ে রাজপথে নেমেছিলাম। সেই আশার সবচেয়ে বড় প্রমাণ-আমরা অনেক প্রাণ হারিয়েছি, হারিয়েছি শিশুদেরও। সেই ত্যাগের স্মৃতি প্রতিদিন মনে রাখা জরুরি।’

তিনি আরও জানান,  গত এক মাস ধরে আমি থিয়েটার নিয়ে ব্যস্ত। আমার একটি ছোট দল রয়েছে, তাদের নিয়েই ‘জুলাই যোদ্ধা’দের জন্য কাজ করছি। যেহেতু তারা অনেকেই এক ধরনের মানসিক অবসাদের ভেতর দিয়ে গেছেন, আমি চেষ্টা করেছি সীমিতভাবে অন্তত ৫০ জন ‘জুলাই যোদ্ধা’কে একত্র করার। তাদের নিয়েই ৮ আগস্ট ঢাকা শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হবে নাটক ‘আগুনি’। 
নাটকের মাধ্যমেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। এটাই এখন আমার ধ্যান, জ্ঞান ও সময়ের একমাত্র কেন্দ্রবিন্দু।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি