• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০২:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। কিন্তু এই জনসমাবেশে যেন বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। কখনও মেঘলা আকাশে আড়াল হয় সূর্য, কখনও হঠাৎ ছিটে পড়ে জলকণা। তবে এতে দমে যায়নি জনতা। বরং সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুরো এলাকাজুড়ে মানুষের ঢল নামতে শুরু করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর দেড়টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা) রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে।

মগবাজার এলাকা থেকে আসা রাকিবুল ইসলাম নামক এক তরুণ বলেন, বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত বছর জুলাইয়ে আমরা যে লড়াই শুরু করেছিলাম, এই লড়াই বৃষ্টি নয়, বুলেট ঝরলেও চলবে।

দেখা যায়, যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে, তখন অনেকেই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউবা আবার নিজেদের সঙ্গে আনা ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকেই কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজে যাচ্ছেন বৃষ্টিতে।

বৃষ্টি মাঝে মাঝে থেমে থেমে পড়লেও মানুষের স্রোত কমেনি বরং এক পর্যায়ে বৃষ্টির ফোঁটার নিচেই শুরু হয় ‘জুলাই সনদ চাই’ স্লোগান। বৃষ্টিভেজা এই সমাবেশ যেন হয়ে উঠেছে এক প্রতীকী প্রতিবাদ—যেখানে প্রাকৃতিক বাধাও প্রতিরোধ করতে পারছে না মানুষের ন্যায্য দাবির আকাঙ্ক্ষাকে।

ব্যাংক কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, জুলাই জাগরণ আমাদের আত্মার প্রশ্ন। এ লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাব না, যতক্ষণ না সনদ বাস্তবায়ন হয়।

আয়োজকদের পক্ষ থেকে বৃষ্টি মোকাবিলায় কিছু প্রাথমিক প্রস্তুতির কথাও জানা গেছে। বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার ও শুকনো কাপড় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক বাহিনীর এক সদস্য।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
নবনির্বাচিত স্পিকার জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
​সরকারের নির্বাচনী ইশতেহার: মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক