• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘৩৬ জুলাই’ আয়োজনে মানিক মিয়া মাতাবেন তারকা শিল্পীরা

বিনোদন ডেস্ক    ৫ আগস্ট ২০২৫, ০২:০৩ পি.এম.
দেশের জনপ্রিয় শিল্পীরা-ছবি সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘৩৬ জুলাই’ ঘোষণাপত্র পাঠ। এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন ও কনসার্ট, যেখানে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা।

রোববার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান-এর গান দিয়ে। এরপর বিকেল ৩টায় গাইবেন ইথুন বাবু ও মৌসুমী। ৩টা ৩০ মিনিটে মঞ্চে উঠবে জনপ্রিয় ব্যান্ড সোলস।

৪টায় পরিবেশনায় থাকবে ওয়ারফেজ, সন্ধ্যা ৭টায় গাইবেন এলিটা করিম এবং রাত ৮টায় মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে আরও থাকছে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শুন্য ব্যান্ডের পরিবেশনা।

অনুষ্ঠানের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি