• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ-বদিউল আলম


প্রকাশ:  ৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ-বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ বলে পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার।এছাড়া স্থানীয় সরকার প্রতিনিধিরাও এ নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিয়েছেন।  রোববার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করার দাবিও জানিয়েছেন তারা।

তিনি বলেন, স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি তাদের। সব নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, যতোদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আছে, ততোদিন আমরা সংস্কার প্রস্তাব নেব। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ শেষ করতে চাই।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক