• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

রাঙামাটি প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ১০:২৭ এ.এম.
ছবি-সংগৃহীত

আগামী মঙ্গলবার সকালে কাপ্তাই হ্রদের পানি ছাড়ার কথা থাকলেও পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় সোমবার (৫ আগস্ট) রাত ১২টা ২ মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে প্রবাহিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার রাত ১২টার আগেই কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.০৫ ফুটে পৌঁছে যায়, যা বিপৎসীমা অতিক্রম করে। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল নয়টার পরিবর্তে সোমবার রাতেই পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘গত ৩ আগস্ট সন্ধ্যা ৬টায় লেকের পানি ১০৭ ফুটে পৌঁছালে ৪ আগস্ট বিকেল ৩টায় পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভাটি এলাকার জনগণকে জানানো হয়েছিল। তবে পরবর্তীতে বৃষ্টিপাত না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় জানানো হয় যে পানি ছাড়া হবে মঙ্গলবার সকাল ৯টায়। কিন্তু হঠাৎ করেই পানির প্রবাহ বেড়ে যাওয়ায় সোমবার মধ্যরাতে জলকপাট খুলে দেওয়া হয়।’

এছাড়া, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে। সব মিলিয়ে প্রতি সেকেন্ডে মোট ৪১ হাজার কিউসেক পানি লেক থেকে নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।

প্রকৌশলী মাহমুদ হাসান ভাটি অঞ্চলের বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং জানান, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত