• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে ইসি সচিবের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ০৫:২৪ পি.এম.
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ প্রশ্ন করে বলেন, মেরুদণ্ড না থাকলে সোজা হয়ে দাঁড়িয়ে আছি কীভাবে? রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না। আমার এরিয়াটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। প্রথম উত্তরটা যদি নেন, তাহলে এখন পর্যন্ত তো দাঁড়িয়ে আছি এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি।

সোমবার (৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে রোববার (৩ আগস্ট) আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে। দিন দিন এ ইলেকশন কমিশনকে যত দেখতে পাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন।

তিনি বলেন, আমি যদি ইসির অংশ হয়ে থাকি, তাহলে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটাকে কি মনে হয় না যে আমার মেরুদণ্ড আছে?

আস্থার ঘাটতির বিষয়ে প্রশ্ন করা হলে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আস্থার বিষয়টি হচ্ছে আমি কতটুকুতে খুশি হবো এটি নিজের ব্যাপার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনাদের মাধ্যমে তো আমরা সবকিছু জানাচ্ছি। যতটুকু সম্ভব সব তথ্যই আপনাদেরকে আমরা দেই। আপনাদের প্রশ্ন এবং পূরক প্রশ্নেরও জবাব দেই।

ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল