• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জুলাই যোদ্ধা পরিচয়ে হত্যা মামলার আসামি ছিনতাই

ঝালকাঠি প্রতিনিধি    ৪ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি আবু মুসা সরদার

ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলার পলাতক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারীর বিরুদ্ধে।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যার পরে নলছিটি থানার এসআই আখতার হোসেন ঝালকাঠির সরমহল গ্রামের হত্যা মামলার পলাতক আসামি আল-আমিন সরদারকে মানপাশা বাজার এলাকা থেকে আটক করেন।

আটকের খবর পেয়ে আসামির ভাই আবু মুছা সরদার দলবলসহ সেখানে গিয়ে হাজির হন। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেন এবং ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হিসেবে পরিচয় দেন। তিনি পুলিশকে আসামিকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।

একপর্যায়ে আবু মুছা সরদার ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং ওই অবস্থায় আল-আমিনকে ছিনিয়ে নেয় দলটি। এতে এসআই আখতার হোসেন গুরুতর আহত হন বলে জানা গেছে।

পরে নলছিটি থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে ছিনিয়ে নেওয়া আসামির ফেলে যাওয়া একটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে আল-আমিন সরদার এবং আবু মুছা সরদারসহ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, পলাতক হত্যা মামলার আসামি মোঃ আল-আমিন সরদার ও ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত আবু মুছা সরদার সরমহল গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি ও ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক  ইছহাক সরদারের ছেলে। তার এক ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান সরদার ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ ঈসা সরদার। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/  মশিউর রহমান রাসেল/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ