• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৮ কোটি মানুষ দিল্লির আধিপত্য প্রতিহত করতে প্রস্তুত: রিজভী

   ৮ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পি.এম.
নয়াপল্টনে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা বক্তব্যে - রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের মন ভালো নেই। কারণ তাদের সঙ্গে ভুটান নেই, নেপাল নেই। কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। এখন বাংলাদেশকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে।

বাংলাদেশকে ছোট করে দেখতে বারণ করে ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, আমরা আকাশ পাতাল, ভূমি সব দিক দিয়ে দেশকে নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করতে জানি। আমাদের সামরিক বাহিনীর সদস্যরা আছে। দেশের ১৮ কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে।

রোববার (০৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। সুশৃঙ্খলভাবে আমরা এই পদযাত্রা করবো। ভারত নানা ধরণের ষড়যন্ত্র করছে। আমরা শান্তির পক্ষে।

ভারতের ভিসা দেওয়া বন্ধ করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো লাভ নেই। ভিসা বন্ধ করে তো আমাদের উপকারই করেছে ভারত। ডলার পাচার হবে না। অনেক টাকা চলে যেত ভারতে যেতে আসতে। এখন টাকাও যাবে না। আর ভোগ্যপণ্য না দিলে দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে। আমাদের রিজার্ভ বাড়বে। এতে আমাদের লাভই হলো।

ভারতের লোকজন বাংলাদেশের ইলিশের জন্য তাকিয়ে থাকে এমন ইঙ্গিত দিয়ে রিজভী বলেন, আমাদের সুস্বাদু ইলিশের জন্য সবাই তাকিয়ে থাকে। ইলিশ নেন কেন? আসলে ভারত সবসময় বিদ্বেষ ছড়ায়। এরা বাংলাদেশকে সহ্য করতে পারে না। 


ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু: আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপির ৩ সংগঠন। 

রোববার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। পদযাত্রা শেষে ভারতীয় হাইকমিশনকে স্মারকলিপি দেওয়া হবে। পদযাত্রায় অংশ নিয়েছে দলটির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।

পদযাত্রায় নেতাকর্মীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ’, ‘এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘ওয়াসিম-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়’, ‘বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়’, ‘সবার উপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে। 

বিএনপি জানিয়েছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ কর্মসূচির ডাক দিয়েছে। প্রতিবাদী পদযাত্রা নিয়ে ভারতীয় দূতাবাসে যাওয়া হবে। সেখানে স্মারকলিপি দেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ  অন্যান্য নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নিয়েছেন।

পদযাত্রার আগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা দুঃখজনক। তারা হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, আমরা ভারতকে বন্ধু ভেবেছিলাম। কিন্তু তারা আমাদের প্রভুর ন্যায় আচরণ করছে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ