• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

‘পেঁপে যদি এত দামে কিনে খেতে হয় তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে’

নিজস্ব প্রতিবেদক    ১ আগস্ট ২০২৫, ১২:৫২ পি.এম.
মগবাজারের কাচা বাজার ছবি: সংগৃহীত

গেল এক মাসের বেশি সময় ধরে বাজারে সবজির দাম বাড়তিই যাচ্ছে। মাঝে দাম কিছুটা কমলেও শুক্রবার (০১ আগস্ট) আবার সবজির দাম বাড়তি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

শুক্রবার (০১ আগস্ট) বাজারে সবচেয়ে দামি সবজির মধ্যে রয়েছে বেগুন, বরবটি; যা প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে সবচেয়ে কম দামের সবজি বলতে মিষ্টি কুমড়া আর পেঁপে; যা প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলো সব ৬০ থেকে ৮০ টাকার ঘরে।

বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, শসা (দেশি) প্রতি কেজি ১০০ টাকা, শসা (হাইব্রিড) প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া বরবটি প্রতি কেজি ১২০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২৪০, টমেটো প্রতি কেজি ১৮০ টাকা, গাজর প্রতি কেজি ১৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মগবাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম। তিনি বলেন, বাজারে সবজির দাম অনেক বাড়তি। রমজান মাসে বেগুনের কেজি হয় ১০০ টাকা সেটা আমারা অনেকেই মেনে নিয়েছি, কিন্তু এই অসময়ে এসে বেগুনের কেজি হয়েছে ১২০ টাকা। বাকি সব ধরনের সবজির দাম বাড়তি যাচ্ছে। আজ অনেকদিন যাবত সবজি বেশি দামে বিক্রি হচ্ছে অথচ বাজার মনিটরিং, দাম নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমাদের মতো সাধারণ ক্রেতাদের অতিরিক্ত বাড়তি দামেই সবজি কিনে খেতে হচ্ছে।

মগবাজেরর আরেক ক্রেতা শহিদুল ইসলাম বলেন, বাজারে কম দামের সবজি বলতে শুধু মিষ্টি কুমড়া আর পেঁপে, যেগুলো কেজি ৩০ টাকা। বাকি সব সবজির অতিরিক্ত দাম। আবার আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে কেনাকাটার চাহিদা বেশি। তাই আজ আবার বেড়েছে সবজির দাম। সবজিই যদি এত দাম দিয়ে কিনে খেতে হয় তাহলে মাছ মাংস কিনবো কিভাবে?

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল