• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

শেরপুরে পিটিআইর উদ্যোগে আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠান

  শেরপুর প্রতিনিধি
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ০৬:২৫ পি.এম.
শেয়ার করুন 0
শেরপুরে পিটিআইর উদ্যোগে আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) উদ্যোগে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 

৩১ জুলাই বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভাতশালাস্থ পিটিআই হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

এসময় তিনি জুলাই পুনর্জাগরণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষকেরাই জাতি গঠনের প্রকৃত কারিগর। জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই জুলাই যেন হয় তাদের দায়বদ্ধতার প্রতীক।পিটিআই’র সহকারী সুপারিটেনডেন্ট মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান।

পিটিআই’র প্রশিক্ষক মোহাম্মদ নোমান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিহাব বিন আমিন, পিটিআই’র প্রশিক্ষক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে চাঁদাবাজি-মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও