• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না- রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৪:১২ পি.এম.
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ক্রেডিট নেওয়ার সময় আমরা সবাই আছি, ক্রেডিট দেওয়ার সময় মুখ দিয়ে আওয়াজ বের হয় না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্ত নতুন বাংলাদেশে আমরা ঐক্য আর অনৈক্যের দোলাচল সৃষ্টি করেছি। জুলাই আহতদের আর্তনাদ আজও শেষ হয় নাই, আমরা নির্বাচন আর ক্ষমতার জন্য বিচারকে ভুলতে বসেছি। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না। 

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ৩১তম দিন আজ ৩১ জুলাই, পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জুলাই আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় জাগপা আয়োজিত দোয়া মাহফিলের পূর্বে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, জুলাই সনদ আজকে সাক্ষর করে আগামীতে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে তার আইনগত নিশ্চয়তা প্রয়োজন। আজ স্বাক্ষর করে আগামীতে ক্ষমতায় যেয়ে অস্বীকার করলে চলবে না। জুলাই সনদে ব্যক্তি নয় দলীয় স্বাক্ষর নিশ্চিত করতে হবে। আজ যে ব্যক্তি দলের পক্ষে স্বাক্ষর করছেন তিনি আগামীতে দল পরিবর্তন করলে অথবা মৃত্যুবরণ করলে, কোন দল জুলাই সনদকে অস্বীকার করতে পারবে না তার নিশ্চয়তা চাই। 

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, জাগপা যুগ্ন সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার